ইআইআইএন: 113257 প্রতিষ্ঠাকাল: 1996

সভাপতি মহোদয়ের বাণী

হোম বার্তা
সভাপতি
সভাপতি

সভাপতি

বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠাতার বাণী

বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৯৬ সালে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ খলিলুর রহমান খান মহোদয়ের পৃষ্ঠপোষকতায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় নারী শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে আমি এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার সৌভাগ্য অর্জন করি।

প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি একটি দক্ষ পরিচালনা কমিটি, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা এবং নিবেদিতপ্রাণ কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। ধারাবাহিক উন্নয়নের ফলস্বরূপ বিদ্যালয়টি ২০০০ সালে নিম্ন মাধ্যমিক স্তরে এবং ২০১৯ সালে মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত হয়।

বর্তমানে বিদ্যালয়ে ১৫ জন শিক্ষক৬ জন কর্মচারী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। প্রধান শিক্ষকের সুযোগ্য নেতৃত্বে শিক্ষকবৃন্দ তাঁদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে চলেছেন।

বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান, সুশৃঙ্খল পরিবেশ এবং ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের ফলাফল বরাবরই অত্যন্ত সন্তোষজনক।

এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তাঁদের এই সাফল্য আমাদের জন্য গর্বের এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আধুনিক, বিজ্ঞানমনস্ক ও মূল্যবোধসম্পন্ন শিক্ষা অর্জনের মাধ্যমে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পরিশেষে, বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সার্বিক উন্নতি কামনা করছি। বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, কল্যাণ ও সফলতা কামনা করি।

ধন্যবাদান্তে

হোমে ফিরুন